৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার কোনো সক্ষমতা নেই

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার

2026-08-03T15:09:09+06:00
2026-08-03T15:09:09+06:00
সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার কোনো সক্ষমতা নেই
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত বা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি গোষ্ঠী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। আশুলিয়ায় বোমাসহ একটি ব্যাগ উদ্ধারের বিষয়ে ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত চলছে।"

উগ্রবাদ ইস্যুতে তিনি বলেন, "দেশে উগ্রবাদী তৎপরতা দমনে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি তৎপর রয়েছে। উগ্রবাদী গোষ্ঠী মাঝেমধ্যেই নাশকতা বা অপকর্মের চেষ্টা চালায়, তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ ব্যাপারে অত্যন্ত সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে।"

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দুবাই সরকার বেনজির আহমেদকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। কেন তাকে জামিন দেওয়া হয়েছে, সেই বিষয়টি জানতে বাংলাদেশের একটি ল ফার্মকে (আইনি সংস্থা) নিয়োগ দেওয়া হয়েছে। তবে, বেনজিরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট রয়েছে বলে আমাদের ধারণা।"








  এই ক্যাটেগরির আরো সংবাদ