‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার,

2026-07-30T13:29:05+06:00
2026-07-30T13:32:16+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

মির্জা ফখরুল
‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:২৯ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ১:৩২ পিএম  (ভিজিট : ৮)

 আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সমাজে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান নয়।’ তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই পরিবর্তনের আশা দেখছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যারা আগে ঘুষ খেত, তারা এখনও ঘুষ খায়। এখন তারা বড় জুলাই আন্দোলনকারী সেজেছে। সমাজে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সরকার পরিচালনার পাঁচ মাসেও কাঙ্ক্ষিত পরিবর্তনের অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি করেছেন, সেটি বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী।’ 

বিএনপি মহাসচিবের মতে, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষের জীবনমানের উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলেই ক্ষমতাসীনদের মধ্যে একটি রসায়ন কাজ করে ক্ষমতাকে আকড়ে ধরার, এই ব্যবস্থার পরিবর্তনের জন্য জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে তরুণরা। জুলাইয়ের ত্যাগ ধারণ, পরিবর্তনের চেষ্টা না করলে এত রক্ত বৃথা যাবে। বিএনপি এই সমাজটাকে পাল্টে দিতে চায়। 

এদিকে, জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে; সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ