জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, কিউশুতে ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এই প্রলয়ংকরী ভূকম্পনের পর

2026-07-28T19:04:17+06:00
2026-07-28T19:04:17+06:00
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, কিউশুতে ব্যাপক ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ১০)

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এই প্রলয়ংকরী ভূকম্পনের পর দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং শুরু হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে ইয়ন শপিংমল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে কাশিমা শহরের ওই শপিংমলে একটি বিস্ফোরণের খবর জানিয়েছিল স্থানীয় পুলিশ।

স্থানীয় সম্প্রচারমাধ্যম টিবিএস পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভূমিকম্পের পর অন্তত ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে এনএইচকে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, প্রাথমিক তথ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি স্থানে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোথাও কোথাও আগুন লেগেছে। রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়ার পাশাপাশি বেশ কয়েকটি ভবনও ধসে পড়েছে।

ভূমিকম্পের পর সাময়িকভাবে সুনামি আতঙ্ক তৈরি হলেও পরে তা কেটে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে এখন আর সুনামি বা বড় ধরনের বিপদের আশঙ্কা নেই। তবে দেশের বিভিন্ন প্রান্তে এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে জাপানের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের ভূকম্পন আঘাত হানে। সুউচ্চ ভবন নির্মাণ ও দুর্যোগ প্রস্তুতির দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এবারের ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ