আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার বিভিন্ন এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

2026-07-28T12:53:52+06:00
2026-07-28T12:53:52+06:00
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ৪)

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার বিভিন্ন এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ মঙ্গলবার (২৮ জুলাই)। পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া বুধবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট, চাঁদিনা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ