সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নিয়ে একটি

2026-07-26T10:59:00+06:00
2026-07-26T10:59:00+06:00
রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ৪)
শনিবার (২৫ জুলাই) শিশু একাডেমিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের মায়েদের সম্মাননা জানান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন/ছবি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

শনিবার (২৫ জুলাই) শিশু একাডেমিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের মায়েদের সম্মাননা জানান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন/ছবি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমিতে এটিএন নিউজ আয়োজিত ‘পাওয়ার প্যারেন্টস ২০২৬’-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে যে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, সে লক্ষ্যে সব মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে। এসক স্কুলে যেসব শিক্ষক শিক্ষকতা করবেন তাদের বিশেষভাবে প্রশিক্ষণের জন্য বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, এছাড়া সাভারের ১২ একর জায়গার ওপর অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ চলছে, যেখানে এসব শিশুর জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও খেলাধুলার ব্যবস্থা থাকবে।

প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অনুদান দিলে ট্যাক্স রিবেট পাওয়া যায় বলে সবাইকে স্মরণ করিয়ে দেন সমাজকল্যাণমন্ত্রী  এবং সবাইকে এসব শিশুর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ৬ শিশুর অভিভাবক এবং এসব শিশুকে নিয়ে ভালো কাজ করা একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তা, কলাকুশলী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকরা।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ