রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের তদন্ত করবে সরকার

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফোনালাপের বিষয়ে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।

2026-07-23T18:32:39+06:00
2026-07-23T19:02:29+06:00
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের তদন্ত করবে সরকার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৭:০২ পিএম  (ভিজিট : ১২)

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফোনালাপের বিষয়ে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। তথ্য প্রমাণ পেলে এ বিষয়ে তদন্ত করবে সরকার।


বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সম্প্রতি অভিযোগ ওঠে, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ বিষয়ে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো তথ্য জানিয়েছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।


তিনি আরও বলেন, কোনো রাষ্ট্রীয় বিষয়ে তথ্য পাওয়া গেলে তা যথাযথ প্রক্রিয়ায় যাচাই করা হবে।

এদিকে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতের অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত টেলিফোন আলাপের গুঞ্জনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিষয়টি নিয়ে সাংবাদিক হেলাল উদ্দিনের দাবি, এরই মধ্যে তার একটি ফেসবুক পোস্ট প্রকাশের পর রাষ্ট্রপতি নিজেই তাকে ফোন করে বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন, এমনকি অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে সাংবাদিক হেলাল উদ্দিনের একটি ফেসবুক পোস্ট করেন। 

এইমাত্র মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আমাকে টেলিফোন করেছেন।

সম্প্রতি আমি একটি পোস্ট করেছিলাম, যেখানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের প্রসঙ্গ উল্লেখ করেছিলাম।

ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতেই আমি বিষয়টি সত্য বলে নিশ্চিত হয়েছিলাম।

তবে রাষ্ট্রপতি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এসব সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন?

তিনি আরও বলেন, ডেইলি স্টার এমন কোনো প্রতিবেদন করেছে, সেটিও আমার নজরে আসেনি। রাষ্ট্রপতি বললেন আপনার প্রতিটি ফেসবুক পোস্ট আমি পড়ি। আপনি আমার আপনজন, হৃদয়ের মানুষ, আত্মীয়। আপনার এমন একটি পোস্টে আমি কষ্ট পেয়েছি, তাই আপনাকে ফোন করলাম।

রাষ্ট্রপতি আরও বলেন, আমি চ্যালেঞ্জ করছি- এ ধরনের অভিযোগের পক্ষে যদি কেউ কোনো তথ্য-প্রমাণ দিতে পারে, তাহলে জনগণের যে কোনো রায় আমি মাথা পেতে নেব।

একপর্যায়ে রাষ্ট্রপতি আবেগাপ্লুত হয়ে বলেন, এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমি স্বাস্থ্যগতভাবে খুবই অসুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরাও আমার জন্য কষ্টকর হয়ে পড়েছে। আমার জন্য দোয়া করবেন। দেশবাসীকেও আমার সুস্থতার জন্য দোয়া করতে বলবেন। 









  এই ক্যাটেগরির আরো সংবাদ