চতুর্থ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে সম্মাননা পেল স্বপ্ন

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

আরেকটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করল দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। চতুর্থ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ 'এসডিজি ব্র্যান্ড

2026-07-22T17:19:14+06:00
2026-07-22T17:19:14+06:00
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

চতুর্থ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে সম্মাননা পেল স্বপ্ন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আরেকটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করল দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। চতুর্থ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ 'এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস – এমপ্লয়মেন্ট ফর ডিফারেন্টলি-এবলড ইন্ডিভিজুয়ালস' ক্যাটাগরিতে উইনার হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।


প্রতিবন্ধী তথা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।


এ অর্জন প্রসঙ্গে স্বপ্ন জানায়, এই স্বীকৃতি তাদের অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান ও বৈচিত্র্যকে উৎসাহিত করার দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বৃদ্ধি এবং নিরাপদ, সম্মানজনক ও সমান সুযোগভিত্তিক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।


বাংলাদেশের প্রেক্ষাপটে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯টি ক্যাটাগরিতে মোট ৪৭২টি মনোনয়ন জমা পড়ে। বিভিন্ন খাতের ২৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত সাতটি গ্র্যান্ড জুরি প্যানেলের বহু-ধাপের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। এবারের আসরে ৩৪টি উদ্যোগ উইনার এবং ২৫টি উদ্যোগ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করে। এ ছাড়া, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার – ফার্ম-টু-শেলফ ক্যাটাগরিতেও অনারেবল মেনশন অর্জন করে স্বপ্ন।


প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এবং টেকসই উদ্যোগের মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যেই ভবিষ্যতেও মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়নে অবদান রাখার উদ্যোগ অব্যাহত রাখবে স্বপ্ন।










  এই ক্যাটেগরির আরো সংবাদ