ভারতে অনুমোদন পেল প্রথম ডেঙ্গু টিকা 'কিউডেঙ্গা'

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

ভারতে ডেঙ্গু প্রতিরোধের ইতিহাসে একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। দেশের প্রথম ডেঙ্গু টিকা হিসেবে বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে 'কিউডেঙ্গা'।

2026-07-21T19:56:34+06:00
2026-07-21T19:56:34+06:00
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

ভারতে অনুমোদন পেল প্রথম ডেঙ্গু টিকা 'কিউডেঙ্গা'
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১১)

ভারতে ডেঙ্গু প্রতিরোধের ইতিহাসে একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। দেশের প্রথম ডেঙ্গু টিকা হিসেবে বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে 'কিউডেঙ্গা'। জাপানের বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকাকে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এর মাধ্যমে ভারতে প্রথমবারের মতো কোনো ডেঙ্গু টিকা ব্যবহারের আইনি স্বীকৃতি পেল।


অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সি ব্যক্তিরা এই টিকা গ্রহণ করতে পারবেন। ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম এই টিকা তিন মাসের ব্যবধানে দুই ডোজে প্রদান করা হবে। তবে ভারতে এই টিকার আনুষ্ঠানিক মূল্য এখনো ঘোষণা করেনি প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদা।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে এবং প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ঘটে ভারতে। বিশ্বের সবচেয়ে বেশি ডেঙ্গুপ্রবণ ৩০টি দেশের তালিকায় ওপরের সারিতে থাকা ভারতের জন্য এই টিকার অনুমোদন তাই চিকিৎসাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।










  এই ক্যাটেগরির আরো সংবাদ