সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ
মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও
জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম।
মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। তবে ওই নারীর পক্ষে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমপি
নজরুল ইসলাম বিবৃতিতে লিখেছেন, প্রিয় দেশবাসী, গত ১৩ জুলাই, ২০২৬ তারিখে
আমার প্রথমা ও দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে আমার
দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে যাই। সেখানে আমরা আনুমানিক সোয়া
এক ঘণ্টা অবস্থান করি।
তিনি
লিখেছেন, আমরা উক্ত অফিসে অবস্থানকালে আমার গাড়িচালক ও আমার দ্বিতীয়
স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যায়। পরবর্তীতে সে
৫/৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের জিম্মি
করে ১ লক্ষ টাকা আদায় করে।
এমপি
নজরুল ইসলাম লিখেছেন, আমি চলাচলের জন্য যে ভাড়াকৃত গাড়িটি ব্যবহার করি,
ওবায়দুল্লাহর যোগসাজশে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় আমাদের কাছে
কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের
বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। আমি এসময় জানতে পারি, আমার দ্বিতীয়
স্ত্রীর বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের
ধরেই এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে।