পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার

2026-07-21T14:18:21+06:00
2026-07-21T14:18:21+06:00
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ১২)
ফাইল ছবি

ফাইল ছবি

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
 

সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান রিট আবেদনটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে। 

আবেদনে বলা হয়েছে, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচারের স্বার্থে নারীরা ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এর অপব্যবহার করতে পারবে না। এ ছাড়া বিবাদীদের ওপর ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়ন করার জন্য নির্দেশনা দেওয়ার জন্য রিটে প্রার্থনা করা হয়েছে।

রিটে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্য নতুন আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না; এবং ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ বা ‘যৌতুক আইন’ অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্য বিবাদীদের কেন ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। 

রুল শুনানি অপেক্ষমাণ থাকা অবস্থায় রিট আবেদনে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’-এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্য বিবাদীদের ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ দিতে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ