পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, রুখে দিল বিজিবি

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা

2026-07-21T12:43:57+06:00
2026-07-21T12:43:57+06:00
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, রুখে দিল বিজিবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:৪৩ পিএম   (ভিজিট : ১৩)

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে পিছু হটেতে বাধ্য হন তারা।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম।

এর আগে, সোমবার বিকেলে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীনে পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস হতে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি এ ঘটনা ঘটে। 

বিজিবি ও স্থানীয়রা জানায়, সীমান্তে শূন্যলাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামে পানিশালা এলাকায় পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলছিল ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকরা।

বাঁশের খুঁটি সরিয়ে তারা সেখানে নতুন করে প্রায় ৩-৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে। বিষয়টি নজরে আসামাত্রই বিজিবির টহলদলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে বাধা প্রদান করে, এসময় বিএসএফ পিছু হটে।

বিজিবি জানায়, এ ঘটনায় সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গাড বাংলাদেশ বিজিবির সদস্যরা।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ