নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে ফাইনালের আগে মেসির বক্তব্য

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে যত নাটকীয়তা হয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটেছিল খেলোয়াড়রা মাঠে নামারও

2026-07-21T09:56:10+06:00
2026-07-21T09:56:10+06:00
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে ফাইনালের আগে মেসির বক্তব্য
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:৫৬ এএম   (ভিজিট : ১১)

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে যত নাটকীয়তা হয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটেছিল খেলোয়াড়রা মাঠে নামারও আগে। আর এ ঘটনার কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি নিজেই। বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে এখন।

আর্জেন্টিনার ফাইনাল হারের ১২ ঘণ্টা পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যায়, ম্যাচ শুরুর আগে টানেলে দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু একটা বলছেন মেসি।

সে বক্তব্যই এখন আলোচনার জন্ম দিয়েছে। টানেলে দাঁড়িয়ে সতীর্থদের উদ্দেশে মেসি বলেছিলেন- ‘চলো ছেলেরা, সবাই শান্ত থাকো। মূল বিষয় হলো আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’

তবে আলোচনার জন্ম দিয়েছে তার বক্তব্যের এ অংশটি। তিনি বলেন, ‘চলো শুধু খেলাটার দিকেই মনোযোগ দিই। বাকি সবকিছু ভুলে যাই।’ ড্রেসিংরুমে বা খেলার আগে কী এমন হয়েছিল যে মেসিকে সেসব ছেড়ে ছুড়ে এ বক্তব্যে মনোযোগ দিতে বলতে হলো আর্জেন্টিনা দলকে?

বিষয়টি হতে পারে ম্যাচের আগে একাধিক স্প্যানিশ ফুটবলারের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে। রদ্রি এর্নান্দেজসহ একাধিক স্প্যানিশ ব্যক্তি রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আর্জেন্টিনার প্রতি পক্ষপাতের বিষয়েও ইঙ্গিত দিয়েছিলেন। 

রদ্রি বলেছিলেন, ‘এটা সত্য যে শেষ কিছু ম্যাচে আমরা দেখেছি যে বেশ কিছু কাজ কোনো শাস্তি ছাড়াই করতে দেওয়া হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচে, দলটা অনেক চিহ্ন রেখে যায়, যা ফুটবলে হতে দেওয়া উচিত নয়, বড় টুর্নামেন্টে তো আরও আগে নয়। কারণ এটা আপনাকে নাড়িয়ে দিতে পারে, হতাশ করে দিতে পারে।’

ধারণা করা হচ্ছে, এটির পরিপ্রেক্ষিতেই মেসি আর্জেন্টিনা দলকে শান্ত থাকতে বলেছিলেন। যদিও মাঠে আর্জেন্টিনা শান্ত থাকতে পেরেছে সামান্যই। ম্যাচে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেছিলেন, যার খেসারত আর্জেন্টিনা দিয়েছে ১-০ গোলে হেরে। এরপর ম্যাচ শেষে গাভিকে মারধর করে লাল কার্ড দেখতে হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ