পলাতক সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাট দখলে নিল দুদক

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি বিলাসবহুল ফ্ল্যাট আদালতের নির্দেশে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন

2026-07-19T14:21:11+06:00
2026-07-19T14:21:11+06:00
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পলাতক সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাট দখলে নিল দুদক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:২১ পিএম   (ভিজিট : ১৯)

পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি বিলাসবহুল ফ্ল্যাট আদালতের নির্দেশে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ডিসেম্বরে অন্যান্য সম্পদের পাশাপাশি ফ্ল্যাট দুটি জব্দের নির্দেশ দেন আদালত।


রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স গুলশান-২ এলাকার ফ্ল্যাট দুটিতে পৌঁছায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালাবদ্ধ ফ্ল্যাট দুটি খুলে আনুষ্ঠানিকভাবে দুদকের দখলে নেওয়া হয়।


দুদক সূত্রে জানা যায়, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা এবং এগুলো সাইফুজ্জামানের কথিত অবৈধ সম্পদের অংশ। তবে ফ্ল্যাট দুটিতে মূল্যবান আসবাবপত্র বা অন্য কোনো সম্পদ পাওয়া যায়নি; দুদকের ধারণা, সেগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছে।


২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সাইফুজ্জামানের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ ওঠে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের করে।


গত ২ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী গুলশানের ফ্ল্যাট দুটির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের প্রধান কার্যালয়ের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট (বি) ব্লকের ১১ নম্বর প্লটে অবস্থিত ৩ হাজার ৭৪৭ বর্গফুটের এ-৭ নম্বর ফ্ল্যাট এবং ৩ হাজার ৮৩২ বর্গফুটের বি-৭ নম্বর ফ্ল্যাট আদালতের আদেশ অনুযায়ী রিসিভারের দখলে নেওয়া হবে। ফ্ল্যাট দুটি খুলে মালামালের তালিকা প্রস্তুত ও দায়িত্ব পালনে সহায়তার জন্য গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।


এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আদালত যুক্তরাজ্যে সাইফুজ্জামানের নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন। এছাড়া ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে তার নামে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়, একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানির বিনিয়োগও অবরুদ্ধ করা হয়। এসব সম্পদ ও বিনিয়োগের মোট আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।


সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।










  এই ক্যাটেগরির আরো সংবাদ