সবাই এগিয়ে এলে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

সবাই এগিয়ে এলে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।

2026-07-16T12:23:32+06:00
2026-07-16T12:23:32+06:00
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

পরিবেশ অধিদপ্তরের ডিজি
সবাই এগিয়ে এলে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ৬)

সবাই এগিয়ে এলে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। পরিবেশ অধিদপ্তর ও দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের যৌথ আয়োজনে ‘বাংলাদেশ টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ ও অংশীদারদের দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর ভবনে এ গোলটেবিল বৈঠক শুরু হয়। আয়োজনটির মিডিয়া পার্টনার জাগো নিউজ।

বৈঠকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক প্রমুখ উপস্থিত আছেন।

আরও উপস্থিত আছেন ইউনিলিভার বাংলাদেশের দিলরুবা আহমেদ, ব্র‍্যাকের পরিচালক ড. মো. লিয়াকত আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুল কাদের ইবনে কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা ও নেসলে বাংলাদেশের ডিরেক্টর (এইচআর) হোসনে আরা লোমা প্রমুখ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ