হামে শিশুর মৃত্যু: ইউনূস-নূরজাহানদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড.

2026-07-12T17:40:23+06:00
2026-07-12T17:40:23+06:00
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

হামে শিশুর মৃত্যু: ইউনূস-নূরজাহানদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ৮)
ফাইল ছবি

ফাইল ছবি

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত। অভিযোগের পক্ষে মামলা গ্রহণের মতো পর্যাপ্ত আইনগত ভিত্তি না থাকায় আবেদনটি নামঞ্জুর করা হয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি গ্রহণের জন্য প্রয়োজনীয় উপাদান না পাওয়ায় আদালত আবেদনটি খারিজ করেছেন।

এর আগে গত ৫ জুলাই হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ মাস বয়সী সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম আদালতে মামলার আবেদন করেন। সেদিন তার জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য ১২ জুলাই দিন ধার্য করা হয়েছিল।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন জানানো হয়।

আবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ মাসে হামে আক্রান্ত হওয়ার পর সাউদা মুসকানকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাসেবা, অক্সিজেন ব্যবস্থাপনা ও রোগী পরিচর্যায় অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়।

এতে আরও দাবি করা হয়, শিশুদের টিকা সংগ্রহ, সরবরাহ ও প্রয়োগে সংশ্লিষ্টদের অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলার কারণে দেশে হামে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হলেও আদালত তা গ্রহণ করেননি।

এর আগেও একই ধরনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার আবেদন আদালত খারিজ করেছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ