বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি: শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নতুন

2026-07-09T12:08:37+06:00
2026-07-09T12:08:37+06:00
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি: শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ১৯)
শপথ অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি

শপথ অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি

নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় নবনির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথ পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কমিটির বাকি সদস্যদের শপথ বাক্য পাঠ করান শিবা সানু।

এ সময় সমিতির নতুন সব দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত থাকলেও ছিলেন না ইলিয়াস কোবরা। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন তিনি। ঢাকার বাইরে থাকায় শপথে অংশ নিতে পারেননি।

প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মূল অনুষ্ঠানের সূচনা করেন অভিনেতা ও নির্মাতা কাজী হায়াত। তিনি এবারের নির্বাচনে আপিল কমিটির সদস্য ছিলেন। নন্দিত এই শিল্পী তার বক্তব্যে বলেন, “আমি শিল্পী সমিতির এই নির্বাচনে আপিল কমিটির সদস্য ছিলাম। আমার চোখে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন আপিল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত নতুন কমিটিকে শপথ গ্রহণের অনুমতি দিলাম।’

অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক ও নেতা খোরশেদ আলম খসরু নতুন কমিটির কাছে চলচ্চিত্রের স্বার্থে নীতিমালা অনুসরণের দাবি তোলেন। বিদায়ী সভাপতি মিশা সওদাগর নতুন কমিটিকে নিয়মিত সভায় উপস্থিত থাকার তাগিদ দেন। তিনি আশা প্রকাশ করেন, সানু ও জয়ের নেতৃত্বে আগামী দিনে চমৎকার এবং গতিশীল একটি নেতৃত্ব পাবে সংগঠনটি।

উল্লেখ্য, ৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শিবা সানু ও জয় চৌধুরী। এছাড়া সহ-সভাপতি হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান কমল।

কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ