পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৯ পুলিশ নিহত

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জিয়ারত জেলায় একটি পুলিশ পোস্টে ভয়াবহ সন্ত্রাসী হামলায় দুই স্টেশন হাউস অফিসারসহ অন্তত নয়জন পুলিশ

2026-07-07T19:56:10+06:00
2026-07-07T19:56:10+06:00
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৯ পুলিশ নিহত
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ৯)

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জিয়ারত জেলায় একটি পুলিশ পোস্টে ভয়াবহ সন্ত্রাসী হামলায় দুই স্টেশন হাউস অফিসারসহ অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দেশটির সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। 


হামলার পর নিরাপত্তা বাহিনীর চালানো এক যৌথ ক্লিয়ারেন্স অপারেশনে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র ১৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে, যাদের রাষ্ট্রীয়ভাবে ‘ফিতনা আল খাওয়ারিজ’ হিসেবে আখ্যায়িত করা হয়।


স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী জিয়ারত জেলার মাঙ্গি ড্যাম এলাকার একটি পুলিশ পোস্টে অতর্কিত হামলা চালায়। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা সাহসিকতার সাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে বন্দুকযুদ্ধে লিপ্ত হলেও একপর্যায়ে হামলাকারীরা ফাঁড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। 


জিয়ারতের ডেপুটি কমিশনার আব্দুল কুদ্দুস আচাকজাই নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, হামলায় মাঙ্গি ও কাওয়াস থানার এসএইচও এবং অ্যান্টি-টেররিস্ট ফোর্সের ইনচার্জ হেড কনস্টেবল সাইফুল্লাহ শাহাদাত বরণ করেছেন। ঘটনার পর থেকে এখনো পাঁচজন পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে অভিযান চালানো হচ্ছে।










  এই ক্যাটেগরির আরো সংবাদ