সচিবালয়ের সামনে থেকে কথিত ভাত বিক্রেতা আটক

রাজধানী

রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ‘ভাতের হোটেল’ চালু করে বিক্ষোভের সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে

2026-07-05T17:19:50+06:00
2026-07-05T17:19:50+06:00
সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সচিবালয়ের সামনে থেকে কথিত ভাত বিক্রেতা আটক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ২৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ‘ভাতের হোটেল’ চালু করে বিক্ষোভের সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে তিনি সচিবালয়ের সামনে ‘ভাতের হোটেল’ চালু করেন। পরে পুলিশ তাকে আটক করে এবং হোটেলটি সরিয়ে দেয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহানী শিফা লিখেছিলেন, ঢাকার মেট্রো স্টেশনসংলগ্ন সড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে তিনি রোববার সচিবালয়ের সামনে প্রতীকী ‘ভাতের হোটেল’ চালু করবেন। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সেখানে ১০ টাকায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য ভাতের ব্যবস্থা থাকবে এবং দুপুর ১২টায় উদ্বোধনী কর্মসূচিতে আগ্রহীদের অংশ নেওয়ার আহ্বান জানান।








  এই ক্যাটেগরির আরো সংবাদ