যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বে নাটকীয় পরিবর্তনের প্রেক্ষাপটে দলটির প্রভাবশালী নেতা এবং গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম দেশটির

2026-07-04T16:48:56+06:00
2026-07-04T17:38:54+06:00
রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৫:৩৮ পিএম  (ভিজিট : ২৪)

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বে নাটকীয় পরিবর্তনের প্রেক্ষাপটে দলটির প্রভাবশালী নেতা এবং গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছেন। ব্রিটিশ গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দলীয় নেতৃত্বে তার উত্থান এখন প্রায় নিশ্চিত বলে বিবেচিত হচ্ছে।

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে অসন্তোষ তৈরি হয়। এর পরই বার্নহাম নেতৃত্বের দৌড়ে এগিয়ে আসেন এবং ওয়েস্টমিনস্টারে তাকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বার্নহাম ইতোমধ্যে জানিয়েছেন যে তিনি এখনও সম্ভাব্য অর্থমন্ত্রী (চ্যান্সেলর) নির্বাচন করেননি। তার ভাষ্য, ব্যক্তি নয়, নীতিই এখন প্রধান বিষয়। একই সঙ্গে তিনি লেবার পার্টির নির্বাচনি ইশতেহারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং স্থানীয় ব্যবসা ও আতিথেয়তা খাতকে কর-সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও বলেছেন।

অন্যদিকে, বার্নহাম জানিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী হলে আগাম সাধারণ নির্বাচন ডাকবেন না। বরং বিদ্যমান সংসদের মেয়াদ পূর্ণ করে সরকারের নীতিগত সংস্কার বাস্তবায়নের দিকে গুরুত্ব দেবেন। তিনি নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষেও অবস্থান নিয়েছেন।

তবে তার উত্থানকে ঘিরে সমালোচনাও রয়েছে। সম্প্রতি একটি বড় নীতিগত ভাষণ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্ন না নেওয়ায় বিরোধীরা তার বিরুদ্ধে জবাবদিহিতা এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলেছে। যদিও তার ঘনিষ্ঠরা বলছেন, বার্নহাম প্রচলিত রাজনৈতিক যোগাযোগের বদলে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগের কৌশল অনুসরণ করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা, জনসমর্থন এবং লেবার পার্টির অভ্যন্তরে গ্রহণযোগ্যতার কারণে বার্নহাম বর্তমানে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে এগিয়ে থাকা ব্যক্তি। তবে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেবেন কি না, তা নির্ভর করবে লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর।








  এই ক্যাটেগরির আরো সংবাদ