ইরান সফরে গালিবাফের সঙ্গে সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা স্পিকারের

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার

2026-07-03T17:06:21+06:00
2026-07-03T17:06:21+06:00
শনিবার, ০৪ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ইরান সফরে গালিবাফের সঙ্গে সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা স্পিকারের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ২৬)
সংসদের স্পিকারের সঙ্গে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার।

সংসদের স্পিকারের সঙ্গে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে শোকের এই সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে যাওয়া বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি বলেন, জাতীয় শোকের এ সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ ইরান সরকার এবং দেশটির জনগণের পাশে রয়েছে।

বৈঠকে তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়ও তুলে ধরেন।

স্পিকার হাফিজ উদ্দিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা ইরানের জনগণ এবং পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে। একই সঙ্গে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সব অমীমাংসিত ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পিকার গালিবাফকে আমন্ত্রণ জানান।

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে স্পিকার বৃহস্পতিবার তেহরানে পৌঁছান। সেখানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই বিমানবন্দরে তাকে ও প্রতিনিধি দলকে স্বাগত জানান।









  এই ক্যাটেগরির আরো সংবাদ