অস্ট্রেলিয়া সিরিজে কোচ মাহমুদউল্লাহ-ইমরুল

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা চলছে পুরোদমে। পিছিয়ে নেই দেশের অন্য বিভাগও। চলতি মাসে ইমার্জিং দল খেলতে যাবে দক্ষিণ

2026-07-03T15:24:55+06:00
2026-07-03T15:24:55+06:00
শনিবার, ০৪ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়া সিরিজে কোচ মাহমুদউল্লাহ-ইমরুল
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা চলছে পুরোদমে। পিছিয়ে নেই দেশের অন্য বিভাগও। চলতি মাসে ইমার্জিং দল খেলতে যাবে দক্ষিণ আফ্রিকাতে। এরপর আগামী আগস্ট মাসের ১৫ তারিখ ‘এ’ দল খেলতে যাবে অস্ট্রেলিয়াতে।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ আগস্ট, শেষ ৩০ আগস্ট। আর এই সিরিজের জন্য ইতোমধ্যে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। এই সিরিজে প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম। তবে চমকের নাম মাহমুদউল্লাহ রিয়াদ।

আগেই জানা গিয়েছিল মেন্টর হিসেবে বিভিন্ন বিভাগে ভূমিকা রাখবেন মাহমুদউল্লাহ। তবে এবার জানা গেল কোচিংয়েও দেখা যাবে তাকে। অস্ট্রেলিয়া সিরিজে এ দলের ব্যাটিং কোচ হচ্ছেন তিনি। আর সহকারী কোচ হয়ে কাজ করবেন ইমরুল কায়েস।









  এই ক্যাটেগরির আরো সংবাদ