সুবিধাবঞ্চিত ও দরিদ্রদের চিকিৎসা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, পুরাতন ধ্যানধারণা পরিহার করে

2026-06-30T13:41:14+06:00
2026-06-30T13:45:29+06:00
বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

সুবিধাবঞ্চিত ও দরিদ্রদের চিকিৎসা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৪১ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১:৪৫ পিএম  (ভিজিট : ৫৯)

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, পুরাতন ধ্যানধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আয়োজিত, ইনস্টিটিউটের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তারদের প্রতি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডাঃ একেএম আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ মির্জা মোঃ জিয়াউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেন, সরকার সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দেশের শিশু স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
মন্ত্রী আরও বলেন, এদেশের ৩৪ শতাংশ জনগোষ্ঠী হচ্ছে শিশু। এই শিশুদের চিকিৎসা দিতে শুধু ঢাকায় নয়, দেশের প্রতিটি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা দিতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় সামাজিক সুরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় আজকের এই ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।

পরে মন্ত্রী শিশু হাসপাতালে ভর্তিকৃত জন্মগত হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার, লিভার সিরোসিস ও স্ট্রোকজনিত প্যারালাইসিসে আক্রান্ত ৪০ জন শিশুর অভিভাবকদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ