ডেমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর ডেমরায় নাসরিন আক্তার (২৭) নামের ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার

2026-06-28T17:50:12+06:00
2026-06-28T17:50:12+06:00
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ডেমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ২৭)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় নাসরিন আক্তার (২৭) নামের ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী পলাশকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) দিবাগত রাতে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার বাঁশেরপুল এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

রবিবার (২৮ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজে মর্গে পাঠানো হয়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়েখ খসরু জানান, প্রাথমিকভাবে ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী পলাশকে আটক করা হয়েছে।

নিহতের বাবা ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, তার জামাতা পলাশ প্রাইভেট কার চালক এবং নেশাগ্রস্ত ছিলেন। তার মেয়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলেও তিনি জানান।

পরিবারের বরাতে জানা যায়, ঘটনার রাতে পলাশ ফোন করে নাসরিনের অবস্থার কথা জানান। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ দেখতে পান।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নাসরিন আক্তার কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। বর্তমানে তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার বাঁশের পুল এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করতেন।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ