৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই ফলাফলে মোট ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন

2026-06-28T17:22:02+06:00
2026-06-28T19:50:34+06:00
বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:২২ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ৭:৫০ পিএম  (ভিজিট : ৩৫)
ফাইল ছবি

ফাইল ছবি

৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই ফলাফলে মোট ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।

রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেয়া শুরু হয়।


ডেল্টা টাইমস্/আইইউ










  এই ক্যাটেগরির আরো সংবাদ