৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

৪৩তম বিসিএসে নন ক্যাডার নিয়োগ স্বচ্ছ হয়নি উল্লেখ করে ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২৫ জুন) এই

2026-06-25T14:05:08+06:00
2026-06-25T14:05:08+06:00
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:০৫ পিএম   (ভিজিট : ৩৪)
ফাইল ছবি

ফাইল ছবি

৪৩তম বিসিএসে নন ক্যাডার নিয়োগ স্বচ্ছ হয়নি উল্লেখ করে ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ জুন) এই রায় ঘোষণা করা হয়। এর ফলে ৪৩তম বিসিএসের নন ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়া নতুন করে সাজাতে হবে।
 
এর আগে, গত ফেব্রুয়ারিতে এক রিট আবেদনের শুনানিতে ৪৩তম বিসিএসের নন ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট।  বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ৩০ দিনের মধ্যে এ তালিকা প্রকাশ করতে বলা হয়। একই সঙ্গে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জনকে নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
 
২০২০ সালের ৩০ নভেম্বরে ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারির পর এতে মোট ৯ হাজার ৮৪১ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে পিএসসি। পরবর্তীতে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিস পদে ২ হাজার ১৬৩ জনকে এবং একইসঙ্গে ৬৪২ জনকে বিভিন্ন নন ক্যাডার পদে সুপারিশ করা হয়।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ