২০৩০ বিশ্বকাপ খেলবেন? জবাবে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা মাত্র দুটি ম্যাচ খেলেছে। কিন্তু এরমধ্যেই শুরু হয়ে গেছে লিওনেল মেসির জাদু। দলটির পাঁচটি গোলের

2026-06-24T20:10:21+06:00
2026-06-24T20:10:21+06:00
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

২০৩০ বিশ্বকাপ খেলবেন? জবাবে যা বললেন মেসি
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ৩০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা মাত্র দুটি ম্যাচ খেলেছে। কিন্তু এরমধ্যেই শুরু হয়ে গেছে লিওনেল মেসির জাদু। দলটির পাঁচটি গোলের সবকটিই এসেছে এই খুদে জাদুকরের পা থেকে।

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮ বছর বয়সী এই তারকা করেছেন আরও জোড়া গোল। সব মিলিয়ে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়াল ১৮-তে। বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ গোলের রেকর্ড।

এটি মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ২০০৬ সালে জার্মানিতে শুরু হয়েছিল তার এই মহাকাব্যিক যাত্রা। দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালের কাতার বিশ্বকাপে তিনি জেতেন নিজের প্রথম বিশ্বকাপ শিরোপা।

ভক্তরা হয়তো চান, মেসি এভাবেই অনন্তকাল খেলে যান। কিন্তু ২০৩০ সালে স্পেনে যখন পরবর্তী বিশ্বকাপ গড়াবে, আর্জেন্টাইন এই কিংবদন্তির বয়স তখন ছুঁবে ৪২-এ। তিনি কি তখনো জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন লিওনেল মেসি। জানান, তিনি বর্তমানেই মনোযোগ দিতে চান। মাঠে যতক্ষণ নিজেকে ফিট মনে করবেন এবং সতীর্থদের সাহায্য করতে পারবেন, ততক্ষণ খেলা চালিয়ে যাবেন।

সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে এনডিটিভি জানিয়েছে, সাংবাদিকদের মেসি বলেন, ‘‘হ্যাঁ, হ্যাঁ... আমি আরও কিছুদিন খেলব। যতক্ষণ আমি দলে অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো বোধ করব এবং সতীর্থদের সাহায্য করতে পারব... আমি খেলা চালিয়ে যাব।’’

২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে ৩৯ বছর বয়সী এই তারকা সব গুঞ্জন উড়িয়ে দেন। এত দূরের ভাবনা এখনই ভাবতে চান না জানিয়ে তিনি বলেন, ‘‘আমি জানি না। সত্যি বলতে, আমি এখন এসব নিয়ে ভাবছি না। ওটা অনেক দূরের বিষয় বলে মনে হচ্ছে... তবে, আমি যেমনটা বললাম, আমি বর্তমান নিয়ে ভাবছি এবং প্রতিটি দিন ধরে এগোচ্ছি।’’

এদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু হয়েছে। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই তারা নকআউট পর্ব (রাউন্ড অফ ৩২) নিশ্চিত করে ফেলেছে।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে শুরুতেই নিজের দাপট জানান দেন লিওনেল মেসি। পরের ম্যাচেও ধরে রাখে সেই দাপুটে পারফরম্যান্স। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা। এই ম্যাচেই জোড়া গোল করে ইতিহাস গড়েন মেসি; বিশ্বকাপের ইতিহাসে ১৮ গোল নিয়ে বনে যান সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
 
মেসিকে নিয়ে সাংবাদিকের প্রশ্নে মুখ ঘুরিয়ে নিলেন রোনালদো


ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা। নকআউটের আগে স্কোয়াডকে ঝালিয়ে নিতে খেলোয়াড় অদলবদল করতে পারেন কোচ।

এদিকে আজ বুধবার ৩৯ বছরে পা দিলেন এই ফুটবল কিংবদন্তি। মাঠের জাদুতে যার নাম হয়েছে ‘লা পুলগা’। স্প্যানিশ ভাষায় যার অর্থ খুদে মাছি। আর 'মেসাইয়া' বা ফুটবল ঈশ্বর। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল এই মহাতারকার।

ক্লাব আর আন্তর্জাতিক ফুটবল— উভয় অঙ্গনেই ইতিহাসের অন্যতম সফল তারকা মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০০৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, ২০০৮ বেইজিং অলিম্পিক, ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতে দেশকে এনে দিয়েছেন এক সোনালী অধ্যায়।

বার্সেলোনার হয়ে প্রায় দুই দশক ধরে মেসি পেয়েছেন অভূতপূর্ব সাফল্য। ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৮ এবং ২০১৯ সালে জিতেছেন লা লিগা শিরোপা। সেই সাথে শোকেসে ভরেছেন একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি।

কাতালান ক্লাবটির হয়ে তার অর্জনের ঝুলিতে আছে ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৬ ও ২০১৮ সালের স্প্যানিশ সুপার কাপ; ২০০৯, ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০২১ সালের কোপা দেল রে শিরোপা। এছাড়া ২০০৬, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। আর ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে নিজেকে ক্লাবের আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বার্সেলোনা ছাড়ার পরও মেসির সাফল্যের রথ থামেনি। পিএসজিতে যোগ দিয়ে ২০২২ ও ২০২৩ সালে জেতেন লিগ ওয়ান শিরোপা, আর ২০২২ সালে উঁচিয়ে ধরেন ফ্রেঞ্চ সুপার কাপ। এরপর তার নতুন ঠিকানা হয় ইন্টার মায়ামি। আমেরিকান ক্লাবটিতে যোগ দিয়েও ট্রফি জেতার যাত্রাটাও চলমান। ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে জেতেন এমএলএস কাপ। এভাবেই একের পর এক মহাদেশ আর লিগে নিজের শ্রেষ্ঠত্বের রাজত্ব বাড়িয়ে চলেছেন এই জাদুকর।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ