বাজেট ২০২৬-২৭: দাম কমছে স্বর্ণের

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

জাতীয় সংসদে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।বৃহস্পতিবার (১১ জুন) বিকেল

2026-06-11T16:37:08+06:00
2026-06-11T16:37:08+06:00
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

বাজেট ২০২৬-২৭: দাম কমছে স্বর্ণের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১৫৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেন তিনি।

প্রস্তাবিত বাজেটে স্বর্ণসহ প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে সরকার। দেশের স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদন শিল্পকে উৎসাহ দিতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই খাতের দু’টি গুরুত্বপূর্ণ কাঁচামালের ওপর বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের ঘোষণা দেয়া হয়েছে।

এর ফলে স্বর্ণের পাশাপাশি দাম কমছে বিদেশি লিপস্টিক, লোসন, ফেস ক্রিম, ফেসওয়াসসহ বিভিন্ন প্রসাধনীর। এছাড়াও প্রস্তাবিত নতুন বাজেটে ‍শিশুখাদ্য মসলা, সার কীটনাশক, এসি, ফ্রিজ কস্প্রেশার, দেশীয় মোবাইল ফোনসহ বেশকিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’- প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।

অন্যদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। যেখানে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ