ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে স্বস্তি বাজারে, তেল কমল ১ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে হামলা সাময়িক বন্ধের ঘোষণা দেওয়ার পর

2026-06-09T10:39:23+06:00
2026-06-09T10:39:23+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে স্বস্তি বাজারে, তেল কমল ১ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:৩৯ এএম   (ভিজিট : ৪৮)
ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে হামলা সাময়িক বন্ধের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এতে আগের কার্যদিবসে তেলের দাম যতটা বেড়েছিল, তার প্রায় পুরোটাই আবার কমে গেছে। তবে উভয় পক্ষই সতর্ক করে বলেছে, পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় আবারও সামরিক সংঘর্ষ শুরু হতে পারে। ফলে বিনিয়োগকারীরা এখনো বাজার নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না।

মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৯১ সেন্ট বা ১ শতাংশ কমে ৯৩ দশমিক ৩৪ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯০ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে ইরানে ইসরায়েলের নতুন বিমান হামলা এবং লেবাননে আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। এতে আগের সেশনে তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়ে যায়। পরে ইরানের সশস্ত্র বাহিনী সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিলে দামের ঊর্ধ্বগতিতে কিছুটা লাগাম পড়ে।

বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সরাসরি হামলা সাময়িক বন্ধ হওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে এই যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা নিয়ে বিনিয়োগকারীরা এখনো আশ্বস্ত নন।

ট্রাম্পের জোরালো আহ্বানের পরই ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা স্থগিতের কথা জানায়। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখলে তারা আবারও পাল্টা আঘাত হানবে।

আইজি-এর বাজার বিশ্লেষক টনি সিকামোর বলেন, 'ট্রাম্পের এই উদ্যোগ পরিস্থিতিকে আরও বড় বিপর্যয় থেকে রক্ষা করেছে। তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনো উত্তপ্ত এবং স্থায়ী শান্তি চুক্তি এখনো সুদূরপরাহত।'

ইসরায়েলি টেলিভিশনে দেওয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আবারও আক্রমণ করলে ইসরায়েল অত্যন্ত কঠোরভাবে জবাব দেবে।

সোমবার অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন— ইসরায়েল যদি ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ায়, তবে এই লড়াইয়ে তাদের একাই লড়তে হতে পারে।

টিম ওয়াটারার আরও বলেন, 'এখন মূল প্রশ্ন হলো— চলতি উত্তেজনা প্রশমনের এই প্রচেষ্টা দীর্ঘস্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি এটি কেবল আরেকটি সাময়িক যুদ্ধবিরতি।'
বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত। গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হতো।




ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ