ব্যাংক একাউন্টে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

করের আওতা বাড়াতে এবার ব্যাংক একাউন্ট খোলার জন্য ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। শুধু নতুন

2026-06-08T11:00:34+06:00
2026-06-08T11:00:34+06:00
রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

ব্যাংক একাউন্টে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ১০৬)

করের আওতা বাড়াতে এবার ব্যাংক একাউন্ট খোলার জন্য ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। শুধু নতুন একাউন্ট খোলাই নয়, ব্যাংক একাউন্ট সচল রাখতেও টিআইএন বাধ্যবাধতামূলক করার পরিকল্পনা রয়েছে।

তবে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী এবং গেজেটের মাধ্যমে কর অব্যাহতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

বর্তমানে দেশে বিপুলসংখ্যক ব্যাংক হিসাবধারী রয়েছেন, যাদের অনেকের টিআইএন নেই। টিআইএন না থাকলে ব্যাংক আমানতের সুদের ওপর বেশি হারে উৎসে কর দিতে হয়। তবে এতদিন টিআইএন বাধ্যতামূলক ছিল না।

কর বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্যাংক একাউন্ট খোলা ও পরিচালনার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক হলে ব্যাংক লেনদেনের ওপর নজরদারি বাড়বে এবং কর ফাঁকির সুযোগ কমবে।

অপরদিকে, টিআইএন বাধ্যতামূলক করা হলে ব্যাংক একাউন্টধারীর সংখ্যা এবং ব্যাংকিং চ্যানেলে লেনদেন—দু’টিই কমে যেতে পারে বলে আশংকা ব্যাংকারদের।

দেশে প্রায় ১৭ কোটি ব্যাংক একাউন্টধারী রয়েছেন। তবে অনেকের একাধিক একাউন্ট থাকায় প্রকৃত একাউন্টধারীর সংখ্যা সুনির্দিষ্ট নয় বলে জানিয়েছেন ব্যাংকাররা।

বিশেষজ্ঞরা বলছেন, টিআইএনের বাধ্যবাধকতার পরিবর্তে সরকারের উচিত প্রথমে একটি নগদবিহীন লেনদেনব্যবস্থার দিকে অগ্রসর হওয়া, কর রিটার্নে ডিজিটালভাবে ব্যাংক একাউন্টের তথ্য প্রকাশের সুযোগ তৈরি করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধাপে ধাপে কর ও ব্যাংকিং ব্যবস্থার সমন্বয় ঘটানো। জাতীয় সম্পদসংক্রান্ত তথ্যভান্ডারকে কর রিটার্নের সঙ্গে পুরোপুরি একীভূত করা গেলে কর ফাঁকি রোধ এবং করদাতার পরিধি বাড়ানো সহজ হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ