ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

ইরানে যুদ্ধ থামানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করতে একটি রেজল্যুশন পাস হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে

2026-06-05T09:15:56+06:00
2026-06-05T09:15:56+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:১৫ এএম   (ভিজিট : ৭৩)

ইরানে যুদ্ধ থামানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করতে একটি রেজল্যুশন পাস হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। গতকাল বৃহস্পতিবার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি রেজল্যুশন সংক্রান্ত বিলটি এমপিদের ভোটের জন্য উত্থাপন করেছিল।

বিলটিতে উল্লেখ আছে, ইরান যুদ্ধের জন্য যেসব মার্কিন সেনা বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে— তাদের এই অবস্থান অব্যাহত রাখতে হলে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে ট্রাম্প প্রশাসনকে। আরও বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদনের আগ পর্যন্ত ইরান যুদ্ধের জন্য মোতায়েনকৃত সব মার্কিন সেনাকে প্রত্যাহার করে আনতে হবে।

ভোটপর্ব শেষে দেখা যায়, প্রতিনিধি পরিষদের ২১৫ জন এমপি বিলটির পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে ভোট দিয়েছেন ২০৮ জন এমপি। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির উত্থাপিত এই বিলের পক্ষে ভোট দিয়েছেন সরকারি দল রিপাবলিকান পার্টির ৪ জন এমপিও।

কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ এবং সিনেটে যদিও রিপাবলিকান পার্টির এমপিরা সংখ্যাগরিষ্ঠ; কিন্তু তা সামান্য। বস্তুতঃ ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে এমন একটি রেজল্যুশন পাস প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় একটি ধাক্কা।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ