সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সরকার অত্যন্ত আন্তরিক : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

পবিত্র ঈদ-উল-আযহা'র নামাজ শেষে আজ রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু

2026-05-28T16:31:07+06:00
2026-05-28T16:31:07+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সরকার অত্যন্ত আন্তরিক : সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ৫৩)
রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

পবিত্র ঈদ-উল-আযহা'র নামাজ শেষে আজ রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পরিদর্শনকালে তিনি শিশুদের খোঁজখবর নেন, তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান পরীক্ষা করেন।
মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সরকার অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল। 
তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের মানুষের  দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।









  এই ক্যাটেগরির আরো সংবাদ