ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ চিকিৎসা, অস্ত্রোপচার আর অনিশ্চয়তার সময় পার করে অবশেষে আশার কথা শোনালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন

2026-05-28T13:00:45+06:00
2026-05-28T13:00:45+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ২৬)
তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি

দীর্ঘ চিকিৎসা, অস্ত্রোপচার আর অনিশ্চয়তার সময় পার করে অবশেষে আশার কথা শোনালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর কয়েক মাস ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এবার ঈদের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন।

বুধকার (২৭ মে) ঈদের আগের রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে ভক্তদের উদ্দেশে তানিয়া লেখেন, আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ।

পোস্টজুড়ে ছিল কৃতজ্ঞতা, ফিরে আসার ইচ্ছা আর নতুন করে পথচলার আশাবাদ।

চলতি বছরের শুরুতে তার ব্রেন টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতে ঢাকায় প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হলেও পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফার অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়। তবে মে মাসে আবার তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে।

সেই উদ্বেগের জবাব দিতেই যেন এবার সরাসরি নিজের অবস্থার কথা জানালেন এই অভিনেত্রী।

কাজে ফেরার ইঙ্গিত দিয়ে তানিয়া আরও লেখেন, অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরবো ইনশাআল্লাহ। ঈদটা আপনাদের খুব ভালো কাটুক, তাই ঈদের সময় আপনাদের সাথে লাইভে থাকতে চাই। ইনশাআল্লাহ সবার সাথে কথা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক!

বর্তমানে ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রীদের একজন তানিয়া বৃষ্টি। নাটকে প্রাণবন্ত অভিনয় আর সহজ উপস্থিতির কারণে দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তার সুস্থতার জন্য প্রার্থনা করে আসছেন।

তাই ঈদের আগে এই ফিরে আসার বার্তা যেন ভক্তদের কাছেও স্বস্তির খবর। এখন সবার অপেক্ষা পুরোপুরি সুস্থ হয়ে আবার কবে ক্যামেরার সামনে ফিরবেন প্রিয় অভিনেত্রী।









  এই ক্যাটেগরির আরো সংবাদ