কিপিংয়ে অবিশ্বাস্য হাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের

2026-05-26T11:11:05+06:00
2026-05-26T11:11:05+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের বাকি ১৬ দিন
কিপিংয়ে অবিশ্বাস্য হাওয়ার্ড
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:১১ এএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ১৬ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি সেভের কৃতিত্ব যুক্তরাষ্ট্র গোলকিপার টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের সামনে প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন তিনি। ওই ম্যাচে আমেরিকান কিপার ১৬টি সেভ করেছিলেন। 

ওই সময় টুইটারে #ThingsTimHowardCouldSave হ্যাশট্যাগটি ট্রেন্ডিং হতে শুরু করে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ইউজারদের দাবি, ওই গোল প্রচেষ্টাগুলোর পাশাপাশি যেসব জিনিস ঠেকাতে পারতেন তার মধ্যে ছিল ডাইনোসর, নেড স্টার্ক, প্রাইভেট রায়ান এবং টাইটানিকের মতো নামগুলো।

হাওয়ার্ডের দারুণ প্রচেষ্টায় ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট শেষে গোলশূন্য ছিল। কিন্তু অতিরিক্ত সময়ে দুটি গোল হজম করে যুক্তরাষ্ট্র। একটি গোল শোধ দিলেও ২-১ ব্যবধানে হার মানতে হয় তাদের।

হাওয়ার্ডের এভারটন সতীর্থ কেভিন মিরালাস বলেছিলেন, ‘আমার দেখা (গোলকিপারের) সেরা পারফরম্যান্স ছিল এটাই। আমি ভেবেছিলাম, আমরা অনেকবার গোল করেছি। জানি না সে কীভাবে ওগুলো ফিরিয়ে দিয়েছিল।’ আরেক বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু বলেছিলেন, ‘তার পারফরম্যান্সের মূল্যায়ন ঠিক কীভাবে করতে হবে, সেই ভাষা আমার জানা নেই।’









  এই ক্যাটেগরির আরো সংবাদ