প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৫৭ এএম (ভিজিট : ৩২)

আজ শুক্রবার, ২২ মে ২০২৬ ● ৮ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ০৪ জ্বিলহজ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৫৪৫ - আফগান সম্রাট শের শাহ নিহত হন।
১৭১২ – ষষ্ঠ ক্যারেল হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত
১৭৪৬ – রাশিয়া ও অষ্ট্রিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষর।
১৭৬২ – সুইডেন ও প্রুশিয়া শান্তিচুক্তি স্বাক্ষর।
১৮০৩ – কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন।
১৮৯৭ – টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯২৭ – চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে দুই লক্ষ লোকের প্রাণহানি।
১৯৩৯ – জার্মানির বার্লিনে ইতালী ও জার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
১৯৭২ – সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৯০ – উত্তর ও দক্ষিণ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ ঘোষণা পত্রে দুই ইয়েমেনকে একত্রীকরণের কথা ঘোষণা করেন।
১৯৯৪ - সম্মিলিত জার্মানীর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোমান হারজগ।
২০০৪ - ভারতের কংগ্রেস জোটের মনোনীত দেশটির ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিং শপথ গ্রহণ করেছিলেন।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৭৭০- রাজকুমারী এলিজাবেথ।
১৭৭২ - রাজা রামমোহন রায়, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক।
১৮২২ - কিশোরীচাঁদ মিত্র, বাঙালী লেখক,সমাজকর্মী।
১৮৫৯ - আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক, শার্লক হোম্সের গল্পসমূহের জন্য বিখ্যাত।
১৯০৭ - অ্যার্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।
১৯০৭ - লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক।
১৯১৭ - সুনীতি চৌধুরী ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী।
১৯৪৬ - জর্জ বেস্ট, আইরিশ ফুটবলার।
১৯৫০ - স্বাতীলেখা সেনগুপ্ত, কিংবদন্তি বাঙালি মঞ্চাভিনেত্রী।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১১৫৭ – জাপানের সম্রাট গো-রেইজেই।
১৫৪৫ – আফগান সম্রাট শের শাহ।
১৮৮৫ - ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।
১৮৯৮ - এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক এবং সমাজতন্ত্রী
১৯৬৬ - টম গডার্ড, ইংরেজ ক্রিকেটার।
১৯৬৭ – ল্যাংস্টন হিউজ, মার্কিন কবি, কলাম লেখক, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক।
১৯৯১ - শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা ।
২০১১ -চিদানন্দ দাশগুপ্ত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ।
২০১৮ - তাজিন আহমেদ, বাংলাদেশী অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক।
ছুটি ও অন্যান্য :
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
ডেল্টা টাইমস/সিআর/এমই