প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:২৩ এএম (ভিজিট : ৭৪)

আজ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ● ৭ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩ জিলহজ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৫০২ - জোয়া দ্য নোভা সেন্টের হেলেনা দ্বীপ আবিষ্কার করেন।
১৭৪৪ - ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু।
১৮৪০ - ক্যাপ্টেন হবসনের নিউজিল্যান্ডে ব্রিটিশ সার্বভৌমত্ব দাবি।
১৮৫১ - অস্ট্রেলিয়ায় স্বর্ণ আবিষ্কৃত হয়।
১৮৭৭ - দশম রুশ-তুরস্ক যুদ্ধ শুরু।
১৯০৪ - ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত।
১৯৩৮ - বেঙ্গল মোশন পিকচার এ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
১৯৫৬ - প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ।
১৯৭৪ - যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাহায্য চুক্তিস্বাক্ষর।
১৯৯০ - ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেন এবং উত্তর ইয়েমেন রিপাবলিক অব ইয়েমেন নামে একত্র হতে সম্মত হয়।
১৯৯১ - রাজীব গান্ধী মাদ্রাজের কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে মারা যান।
১৯৯১ - ক্রিকেট তারকা সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ (১৯৪) রানের বিশ্ব রেকর্ড।
১৯৯৪ - ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯৮ - ইন্দোনেশিয়ার স্বৈরশাসক জেনারেল সুহার্তো গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন।
২০০৩ - এক ভয়াবহ ভূমিকম্পে আলজেরিয়ায় দুই হাজার লোক নিহত হয়।
২০০৬ - বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়। এ কেবলের সাথে বিশ্বের ১৪টি দেশ যুক্ত রয়েছে।
২০১০ - মদন তামাং গুলিবিদ্ধ হয়ে মারা যান।
২০১৭ - আকাশবাণী কলকাতা কেন্দ্রের কলকাতা ‘ক’ প্রচারতরঙ্গের নাম ‘গীতাঞ্জলি’ ও কলকাতা ‘খ’ প্রচারতরঙ্গের নাম ‘সঞ্চয়িতা’ য় পরিবর্তিত হয়।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৬৮৮ - আলেকজান্ডার পোপ, ইংরেজ কবি, প্রাবন্ধিক ও অনুবাদক।
১৮৩৫ - বিহারীলাল চক্রবর্তী, বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে তিনি সুপরিচিত।
১৮৪৪ - ফরাসি চিত্রশিল্পী আঁরি রুশো।
১৮৬০ - হৃদরোগ চিকিৎসায় ইলেকট্রোকার্ডিওগ্রাফির প্রবর্তক ওলন্দাজ চিকিৎসক উইলিয়াম আইটোফেন ডাচ।
১৮৮৮ - ভারতীয় বাঙালি পদার্থবিদ ও গণিতজ্ঞ ভূপতিমোহন সেন।
১৯০৪ - রবার্ট মন্টগামারি, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯২১ -
শ্রীশ্রীআনন্দমূর্ত্তি নামে পরিচিত প্রভাতরঞ্জন সরকার, ভারতীয় বাঙালি দার্শনিক ও আনন্দমার্গ'-এর প্রতিষ্ঠাতা।
আন্দ্রে শাখারভ, সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী এবং মানবাধিকার কর্মী, নোবেল বিজয়ী।
১৯২৭ - উস্তাদ সাবরি খান, ভারতীয় সারেঙ্গি বাদক।
১৯৩৩ - মীনাক্ষী গোস্বামী, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৬০ - মোহনলাল, দক্ষিণ ভারতীয় অভিনেতা।
১৯৭৫ - রব জেনকিনস বিখ্যাত অস্ট্রেলিয়ার অভিনেতা।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৯১১ - উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিদ।
১৯২০ - প্রিয়নাথ বসু, গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা।
১৯২৬ - ফ্রিড্রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৯৪৯ - জার্মান লেখক ক্লাউস মান।
১৯৫২ - জন গারফিল্ড, মার্কিন অভিনেতা।
১৯৯১ - রাজীব গান্ধী, ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি।
১৯৯৪ - মোহাম্মদ নাসিরউদ্দীন, সাংবাদিকতা ও সাহিত্য আন্দোলনের পথিকৃৎ এবং সম্পাদক।
২০০০ - জন গিলগুড, ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক।
২০০৩ - সুমিত্রা মুখোপাধ্যায়, বাঙালি অভিনেত্রী।
২০১০ - মদন তামাং, ভারতীয় নেপালি রাজনীতিবিদ।
২০২১ - সুন্দরলাল বহুগুণা, ভারতীয় গড়ওয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা।
২০২১ - উসমান মনসুরপুরী, জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি।
ছুটি ও অন্যান্য :
আন্তর্জাতিক চা দিবস
জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস (ভারত)
সংলাপ ও উন্নয়নের জন্য বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস
ডেল্টা টাইমস/সিআর/এমই