দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

প্রবাস

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশের নরসিংদী জেলার বাসিন্দা

2026-05-17T17:57:35+06:00
2026-05-17T17:57:35+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৩৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশের নরসিংদী জেলার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। মাহমুদুল ২০২৩ সালে ডি-২ (স্টুডেন্ট) ভিসায় দক্ষিণ কোরিয়ায় আসেন এবং ডেজিন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

রোববার (১৭ মে) রাত ২টা ১৪ মিনিটের দিকে ইয়ংইন শহরের চয়েনগু এলাকার নামসা-ইউপের একটি রাউন্ডঅ্যাবাউটে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার রাউন্ডঅ্যাবাউট ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কার্ব, গাছ এবং বাসস্টপে একের পর এক ধাক্কা দেয়। পরে গাড়িটিতে আগুন ধরে যায়।
 
খবর পেয়ে দমকল বাহিনী ২০টি উদ্ধার সরঞ্জাম ও প্রায় ৬০ জন কর্মী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১৪ মিনিটের চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়। পরে গাড়ির ভেতর থেকে মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর আগুনে তার শরীর সম্পূর্ণ পুড়ে যায় বলে জানা গেছে। 
 
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি বৈদ্যুতিক (ইলেকট্রিক) গাড়ি ছিল না। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনার বিস্তারিত কারণ তদন্ত করছে।
 
মাহমুদুল হাসানের অকাল মৃত্যুতে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীরা শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ