হাম ও উপসর্গে একদিনে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

সারাদেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) হাম ও হামের উপসর্গ নিয়ে ২ জন শিশু মারা গেছে। এছাড়া রোগটি নিয়ে

2026-05-16T15:25:39+06:00
2026-05-16T15:49:54+06:00
রবিবার, ১৭ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাম ও উপসর্গে একদিনে ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:২৫ পিএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ৩:৪৯ পিএম  (ভিজিট : ৩১)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারাদেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) হাম ও হামের উপসর্গ নিয়ে ২ জন শিশু মারা গেছে। এছাড়া রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৯ জন শিশু। 

শনিবার (১৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৬১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৫৬ হাজার ৫৭২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ৫২৪ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪১ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৬ হাজার ৬৪৫ জন ছাড়পত্র পেয়েছেন।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ