ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আরব আমিরাত সফর করেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময়ে ‘গোপনে’ সংযুক্ত আরব আমিরাত সফর এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল

2026-05-14T11:20:25+06:00
2026-05-14T11:20:25+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আরব আমিরাত সফর করেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:২০ এএম   (ভিজিট : ৩৩)
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময়ে ‘গোপনে’ সংযুক্ত আরব আমিরাত সফর এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওই বৈঠক ‘ঐতিহাসিক সাফল্য’ বয়ে এনেছে বলেও জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।

তবে ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তেহরান বারবারই সমালোচনা করে আসছে।

যুদ্ধের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে সেটাই ফাঁস করেছেন যেটি ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই দেশটির নেতাদের জানিয়েছিল।

ইসরায়েলের সঙ্গে এমন আঁতাত ‘ক্ষমার অযোগ্য’ এবং এর জন্য ‘জবাবদিহি করতে হবে’ বলেও হুশিয়ার করেন তিনি। এর আগে সোমবার এবং মঙ্গলবার আলাদা দুইটি প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব গোপনে ইরানে হামলা করেছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের সময় সৌদি আরবে বিভিন্ন স্থাপনায় ইরানের হামলার জবাবে সৌদি আরবও গোপনে অসংখ্যবার ইরানে হামলা করেছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতও গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছিল। - সূত্র: বিবিসি


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ