উন্নয়ন চুক্তির আগে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি নেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভাকে উন্নয়ন সহযোগী সংস্থা কিংবা দাতা সংস্থার সঙ্গে যেকোনো উন্নয়ন সংক্রান্ত চুক্তি বা

2026-05-10T19:26:17+06:00
2026-05-10T19:26:17+06:00
রবিবার, ১০ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

উন্নয়ন চুক্তির আগে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি নেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ১৮)
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভাকে উন্নয়ন সহযোগী সংস্থা কিংবা দাতা সংস্থার সঙ্গে যেকোনো উন্নয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
 
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভা উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে চুক্তি সম্পাদন করছে। তবে এসব চুক্তির অনেকগুলোই স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি ছাড়াই সম্পাদিত হচ্ছে, যা সরকারি নীতিমালা ও বিধিবিধানের পরিপন্থি।
 
নির্দেশনায় আরো বলা হয়, উন্নয়ন প্রকল্প, অবকাঠামো নির্মাণ, কারিগরি সহায়তা কিংবা অন্যান্য উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে বিদেশি বা দেশীয় উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সম্পাদিত যেকোনো চুক্তি সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।
 
এ কারণে ভবিষ্যতে কোনো সিটি করপোরেশন বা পৌরসভা যাতে অনুমোদন ছাড়া এ ধরনের চুক্তি করতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
 
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এখন থেকে যেকোনো উন্নয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভাকে আবশ্যিকভাবে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি নিতে হবে।
 
এছাড়া, পূর্বানুমতি ছাড়া ইতোমধ্যে কোনো সিটি করপোরেশন বা পৌরসভা উন্নয়ন সহযোগী বা দাতা সংস্থার সঙ্গে চুক্তি করে থাকলে তার বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বাসস। 


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ