পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর অধ‍্যাপক সাইফুদ্দিন আহমেদ

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ‍্যাপক সাইফুদ্দিন আহমেদ।রোববার (১০ মে) উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রটি

2026-05-10T16:25:13+06:00
2026-05-10T16:25:13+06:00
রবিবার, ১০ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর অধ‍্যাপক সাইফুদ্দিন আহমেদ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ‍্যাপক সাইফুদ্দিন আহমেদ। 

রোববার (১০ মে) উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রটি আজ থেকেই কার্যকর করার অনুরোধ জানিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি প্রক্টর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তার নিয়মিত একাডেমিক দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

চিঠিতে তিনি গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারা তার জন্য সম্মানের ছিল বলে তিনি উল্লেখ করেন।

সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। মাত্রই পদত্যাগ জমা দিয়ে এসেছি। আমি এই মুহুর্তে বিশ্রামে থাকতে চাচ্ছি। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।’

অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের পর পরবর্তী প্রক্টর হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ