অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে পারে। তবে ঘাসের

2026-05-09T22:51:46+06:00
2026-05-09T23:02:58+06:00
রবিবার, ১০ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৫১ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ১১:০২ পিএম  (ভিজিট : ৩৩)

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে পারে। তবে ঘাসের পিচে যে বড় রান উঠবে সেই ধারণা আগে থেকেই ছিল। সফরকারী পাকিস্তানও সেই ‍সুবিধা পুরোপুরি কাজে লাগাচ্ছে ব্যাটিংয়ের শুরু থেকেই। এখন পর্যন্ত ক্রিজে আসা তিন ব্যাটারই রান পেয়েছেন। এর মধ্যে অভিষিক্ত ওপেনার আজান আওয়াইস তুলে নিয়েছেন স্মরণীয় সেঞ্চুরি। যাতে ভর করে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২১০ রান।

সেঞ্চুরি পূর্ণ করার একটু পরেই আজানকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দিলেন পেসার তাসকিন আহমেদ। এর আগে ২১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটার ১৫৩ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন। ১৬৫ বলে ১০৩ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৪টি চারের বাউন্ডারিতে।

১৬৫ বল খেলে ১০৩ রান করেছেন তিনি। চার মেরেছেন ১৪টি। এর আগে, গতকাল শনিবার মিরপুরে প্রথম দিনের খেলা শেষে ৮৫ রানে অপরাজিত ছিলেন আজান। তার ও আব্দুল্লাহ ফজলের ব্যাটেই স্বপ্ন দেখছিল পাকিস্তান। এ দুজন টিকে থাকলে লিড নেওয়া সহজ হবে বলেই ধারণা করা হচ্ছিল।

দ্বিতীয় দিনের ২৫ মিনিটের খেলা হতেই নাহিদ রানার বল পুশ করে অভিষেকেই পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ১৪ চারে ১৫৩ বলে ১০০ রানে পৌঁছান তিনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ