যা করছি তা সঠিক, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যা করছি, তা সঠিক। ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে। বুধবার (৬

2026-05-07T10:13:24+06:00
2026-05-07T10:46:29+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

যা করছি তা সঠিক, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:১৩ এএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১০:৪৬ এএম  (ভিজিট : ৩৪)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যা করছি, তা সঠিক। ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে। বুধবার (৬ মে) দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপের একপর্যায়ে এই কথা বলেন।

ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে চলেছে। তিনি হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেছেন, আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না।

ট্রাম্প আরও বলেছেন, আমি মনে করি- বেশির ভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে আমরা যা করছি তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে। - সূত্র: আল-জাজিরা


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ