ঢাকাসহ ৭ অঞ্চলে হতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী

ডেল্টা টাইমস ডেস্ক:

আবহাওয়া ও পরিবেশ

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের আজ মঙ্গলবার বয়ে যেতে পারে কালবৈশাখী। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি। আজ সকালে আবহাওয়া

2026-05-05T09:58:19+06:00
2026-05-05T09:58:19+06:00
রবিবার, ১০ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ঢাকাসহ ৭ অঞ্চলে হতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৫৮ এএম   (ভিজিট : ৬৩)

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের আজ মঙ্গলবার বয়ে যেতে পারে কালবৈশাখী। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বেলা ১টা পর্যন্ত মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় ভোর ৫টা ২১ মিনিটে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ