ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করেন ৬১ শতাংশ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি

2026-05-02T10:05:46+06:00
2026-05-02T10:05:46+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করেন ৬১ শতাংশ মার্কিন নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:০৫ এএম   (ভিজিট : ৪৭)

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং ইপসোস-এর যৌথ উদ্যোগে পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল।

শনিবার (২ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই জরিপের তথ্য তুলে ধরা হয়, যা বর্তমান প্রশাসনের যুদ্ধকালীন নীতির ওপর জনমতের তীব্র চাপের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

জরিপটির ফলাফলে একটি ঐতিহাসিক মিল খুঁজে পেয়েছে ওয়াশিংটন পোস্ট। তারা উল্লেখ করেছে, এই জনমত ২০০৬ সালের মে মাসে ইরাক যুদ্ধ নিয়ে করা এক জরিপের প্রায় সমান। ওই সময় ৫৯ শতাংশ মার্কিনি ইরাক যুদ্ধকে ভুল বলেছিলেন। এ ছাড়া ১৯৭১ সালের এক গ্যালপ জরিপে দেখা গিয়েছিল, প্রতি ১০ জন মার্কিনির মধ্যে ছয়জনই ভিয়েতনাম যুদ্ধকে একই রকম ভুল হিসেবে আখ্যায়িত করেছিলেন।

অর্থাৎ, বর্তমান ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ ২০০৬ সালের ইরাক যুদ্ধ বা ১৯৭১ সালের ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতার সমপর্যায়ে পৌঁছেছে। জরিপটিতে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতেও জনমতের বড় পার্থক্য দেখা গেছে।

বর্তমান জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ভুল মনে করছেন। এ ছাড়া ৭১ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং ১৯ শতাংশ রিপাবলিকান সমর্থকও একই মত পোষণ করেছেন। সূত্র: সিএনএন


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ