মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা

2026-05-01T19:02:17+06:00
2026-05-01T19:02:17+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ৪৬)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। 

তিনি আরও বলেন, বিদেশে এম্বাসি কর্মচারীদের লালন-পোষণ করার জন্যে নয়। আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের বিদেশে অনেক ভোগান্তি পোহাতে হয়। বিদেশে থাকা বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে না পারলে সেই দেশে দূতাবাস রাখার কোনো দরকার নেই।

এ সময় তিনি জানান, সংসদে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে নয়, জনগণের অধিকার নিয়ে কথা বলতে যায় জামায়াত। 

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ