৬ মে থেকে পুনরায় চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আগামী ৬ মে থেকে পুনরায় চালু হচ্ছে। এর

2026-04-30T16:03:26+06:00
2026-04-30T16:14:49+06:00
রবিবার, ১০ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

৬ মে থেকে পুনরায় চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ৪:১৪ পিএম  (ভিজিট : ১১৪৭)
ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আগামী ৬ মে থেকে পুনরায় চালু হচ্ছে। এর ফলে ভারতীয় ভিসা প্রাপ্তিতে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটবে।

সূত্রগুলো জানায়, দুই দেশের সরকারি পর্যায়ে চলমান আলোচনা এবং সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নিরাপত্তা ও কূটনৈতিক কারণে প্রায় দেড় বছর ধরে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত ছিল।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ৬ মে থেকে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে এবং দুই-তিন দিনের মধ্যেই ভিসা প্রদান কার্যক্রমও চালু হতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বাংলাদেশি পর্যটকদের জন্য ভারত ভ্রমণের সুযোগ বাড়বে। একই সঙ্গে দুই দেশের মধ্যে যোগাযোগ, পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রম আরও জোরদার হবে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ