হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ২০টি চ্যাট ‘পিন’ করা ছাড়াও যেসব সুবিধা পাবেন

ডেল্টা টাইমস ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি

অনেক জল্পনা শেষে এবার সামনে আসছে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম সংস্করণ। জানা যাচ্ছে, নতুন এই ভার্সন নিয়ে এরই মধ্যেই পরীক্ষা-নিরীক্ষা

2026-04-24T11:16:13+06:00
2026-04-24T11:16:13+06:00
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ২০টি চ্যাট ‘পিন’ করা ছাড়াও যেসব সুবিধা পাবেন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ২৬)

অনেক জল্পনা শেষে এবার সামনে আসছে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম সংস্করণ। জানা যাচ্ছে, নতুন এই ভার্সন নিয়ে এরই মধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে মেটা। তবে এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে না। ফ্রি সংস্করণ আগের মতোই থাকবে, আর চাইলে আলাদা কিছু উন্নত সুবিধা পেতে ব্যবহারকারীরা প্রিমিয়াম ভার্সন বেছে নিতে পারবেন।

নতুন এই প্রিমিয়াম সংস্করণে থাকছে একাধিক আকর্ষণীয় ফিচার। সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে চ্যাট পিনিংয়ে। বর্তমানে হোয়াটসঅ্যাপে তিনটির বেশি চ্যাট পিন করার সুযোগ নেই। কিন্তু প্রিমিয়াম ভার্সনে একসঙ্গে ২০টি চ্যাট পিন করার সুবিধা পাওয়া যেতে পারে।

এছাড়া পুরো অ্যাপের চেহারা বদলানোর জন্য থাকবে কাস্টম অ্যাপ থিম ব্যবহারের সুযোগ। সূত্র অনুযায়ী, প্রিমিয়ামে মোট ১৮টি থিমের মধ্যে থেকে পছন্দমতো থিম বেছে নেওয়া যাবে। শুধু তাই নয়, অ্যাপ আইকনেও আসতে পারে বড় পরিবর্তন। নতুন ভার্সানে ১৪টি ভিন্ন আইকন থাকবে বলে জানা গেছে, যা ব্যবহারকারীরা নিজের ইচ্ছেমতো বদলে নিতে পারবেন।

শোনা যাচ্ছে, প্রিমিয়াম ভার্সনে থাকছে ১০টি এক্সক্লুসিভ রিংটোনও। পাশাপাশি স্টিকারপ্রেমীদের জন্য দেওয়া হতে পারে বাল্ক স্টিকার প্যাকের সুবিধা। সব মিলিয়ে, হোয়াটসঅ্যাপের এই প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীদের জন্য আরও ব্যক্তিগতকৃত ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে আসতে পারে।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ