বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে : মমতা ব্যানার্জি

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

প্রথম দফার ভোটগ্রহণ শেষ পশ্চিমবঙ্গে। এ সময় কলকাতায় জোরকদমে প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। গতকাল বৃহস্পতিবার

2026-04-24T10:10:56+06:00
2026-04-24T10:12:03+06:00
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে : মমতা ব্যানার্জি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:১০ এএম  আপডেট: ২৪.০৪.২০২৬ ১০:১২ এএম  (ভিজিট : ৫৬)

প্রথম দফার ভোটগ্রহণ শেষ পশ্চিমবঙ্গে। এ সময় কলকাতায় জোরকদমে প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। গতকাল বৃহস্পতিবার চৌরঙ্গি ও এন্টালি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে বৌবাজারে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি।

বক্তৃতার শুরুতে মমতা বলেন, বৌবাজার সোনার ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র। মেট্রোরেলের কাজের ভুলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন তিনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন। কোভিডের সময় বড়বাজার থেকে কোল মার্কেট বন্ধ হয়ে গেলে তিনি রাস্তায় নেমে বাজার খোলার উদ্যোগ নেন। নোটবন্দি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার অভিযানের সময়ও তিনি ব্যবসায়ীদের পাশে ছিলেন বলে দাবি করেন।

এদিন ঝালমুড়ি প্রসঙ্গও ওঠে। সম্প্রতি কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝালমুড়ি নিয়ে মন্তব্য করেছিলেন। তার জবাবে মমতা কটাক্ষ করে বলেন, ‘ঝালমুড়ির ঝাল আমরা খেতে অভ্যস্ত। আপনি কখনও মাছ-ভাত খেয়েছেন?’

তিনি আরও বলেন, ‘আমাকে ধর্ম শেখাতে আসবেন না। আমি সব ধর্মকে সম্মান করি।’ মোদির বক্তব্যে শান্তিপূর্ণ ভোটের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ভোটের দিনে এসে জয়ের দাবি করা উচিত নয়—সিদ্ধান্ত নেবে জনগণই।

তিনি অভিযোগ করেন, বিজেপি প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। ভোটদানের হার বেশি হওয়া প্রসঙ্গে মমতা বলেন, মানুষ তাদের অধিকার রক্ষার জন্য ভোট দিচ্ছে।

তিনি দাবি করেন, নাগরিকত্ব ও অন্যান্য ইস্যুতে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে, তাই তারা ভোটে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘৪ তারিখে ভোটের ফল বেরোলে দেখা যাবে—বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে।’ এছাড়া ভবিষ্যতে এনআরসি ও ডিলিমিটেশন নিয়ে বিজেপির পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।

রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ তুলে বলেন, এর দায় কেন্দ্রকেই নিতে হবে। বক্তৃতার শেষে নিজের রেলমন্ত্রী থাকার সময়কার কাজের উল্লেখ করেন মমতা এবং বিজেপির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ তোলেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ