জানিয়েছেন শিক্ষামন্ত্রী
এইচএসসিতে ‘সাইলেন্ট এক্সপেল’ নেই
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম (ভিজিট : ১৫)

ফাইল ছবি
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা উঠে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’-এর তথ্য জানানো হয়েছিল।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার বলে কিছু নেই। ভুলবশত পুরোনো একটি আইন অনলাইনে আপলোড করা হয়েছিল। এ কারণে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষা দেবে, মানসিক চাপ তৈরি হবে এমন কোনো বিধিনিষেধ পরীক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।