হরমুজ প্রণালি ফের বন্ধ করলো ইরান

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

খুলে দেওয়ার ২৪ ঘণ্টা না হতেই আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে

2026-04-18T15:29:08+06:00
2026-04-18T15:29:08+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালি ফের বন্ধ করলো ইরান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ১৭)
ফাইল ছবি

ফাইল ছবি

খুলে দেওয়ার ২৪ ঘণ্টা না হতেই আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে অবরোধ বহাল রাখায় আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় যুদ্ধবিরতির মেয়াদকালীন পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। তবে যেসকল বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করবে তাদের অবশ্যই আইআরজিসির অনুমতি নিতে হবে বলেও জানিয়েছিল দেশটি।








  এই ক্যাটেগরির আরো সংবাদ